ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন

মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল, ব্যানার ও মাইক ব্যবহারে কড়াকড়ি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর মান্দা উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি মানা হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করছেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। এ সময় নির্বাচনী ব্যানারের আকার বিধিমালা অনুযায়ী সঠিক আছে কি না তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি জনসভার নির্ধারিত সময়ের বাইরে এবং উচ্চশব্দে মাইক বাজানো নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। তিনি বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন এবং ব্যানারের মাপ পরীক্ষা করে দেখেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন,
“সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো অবাধ ও নিরপেক্ষ পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই। কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য বা আচরণবিধি লঙ্ঘন সহ্য করা হবে না। জনমনে স্বস্তি বজায় রাখতে আমাদের এই তৎপরতা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের এমন কঠোর নজরদারিতে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি

আপডেট সময় : ০৮:৪২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬