ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

মান্দায় গরুর গাড়িতে করে অফিস সহায়ক মমতাজ উদ্দীনের বিদায় সংবর্ধনা

আল আমিন স্বাধীন, মান্দা ( নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৩৬৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় গরুর গাড়িতে করে অফিস সহায়ক মমতাজ উদ্দীনের বিদায় সংবর্ধনা

নওগাঁর মান্দায় এক অনন্য ও ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হলো সদ্য অবসরে যাওয়া অফিস সহায়ক মমতাজ উদ্দীনকে।মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার সাহাপুর ঢোলপুকুরিয়া এলাকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অবসরপ্রাপ্ত মমতাজ উদ্দীনকে গরুর গাড়িতে করে স্কুল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার আয়োজন। বিদায় মুহূর্তে স্কুলের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার স্বপনসহ শিক্ষক-শিক্ষার্থী সবাই পায়ে হেঁটে গরুর গাড়ির সঙ্গে বাড়ি পর্যন্ত তাকে পৌঁছে দেন। শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের আন্তরিকতা এবং গ্রামের মানুষের উপস্থিতি বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক নাজমুল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা মমতাজ উদ্দীনের দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা এবং দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় গরুর গাড়িতে করে অফিস সহায়ক মমতাজ উদ্দীনের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫