ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা বাউয়েটে কম্পিউটার সোসাইটির প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ‘ইমো হ্যাকার’ সাগর স্বস্ত্রীক গ্রেফতার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড লালপুরে গ্রাম পুলিশের গলায় ফাঁ/স দিয়ে আ/ত্মহ/ত্যা, অপমৃত্যু মামলা রুজু তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়মের অভিযোগ, স্বর্ণজয়ী লুবাবার ক্যারিয়ার হুমকিতে নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন

মান্দায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, তিন শিক্ষার্থী আহত

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, তিন শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও এক জুনিয়র ইন্সট্রাক্টরের পেটুয়া বাহিনী এ হামলা করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। রোববার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। হামলায় ওই প্রতিষ্ঠানের তিনজন ছাত্র আহত হন। আহতরা হলেন, লতিফুর রহমান (২১), শাকিল আহমেদ (২১) ও শামীম হোসেন (২০)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই হামলার প্রতিবাদে প্রতিষ্ঠানের মূলভবনে অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারী ও হামলকারীদের অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এর পর ১৭ দফা দাবির পরিবর্তে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান ও জুনিয়র ইনস্ট্রাক্টর তৌহিদুর রহমানের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার দুপুর থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
আন্দোলনকারী ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী মাহিন ইসলাম বলেন, গত ৮ আগস্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ, লাইব্রেরি খোলা রাখা, ক্যাম্পাসে বইয়ের ব্যবসা বন্ধসহ ১৭ দফা দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা। কিন্তু ১৭ দিন পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের এসব দাবির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মাহিন ইসলাম আরও বলেন, দাবি-দাওয়াগুলোর অগ্রগতির বিষয়ে জানতে রোববার অধ্যক্ষের কাছে যায় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় প্রতিষ্ঠানের জুনিয়র ইনস্ট্রাক্টর তৌহিদুর রহমানের ইন্ধনে লোহার রড ও লাঠিসোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় অধ্যক্ষের পেটুয়া বাহিনী। এরপর অধ্যক্ষ আসাদুজ্জামান ও জুনিয়র ইনস্ট্রাক্টর তৌহিদুর রহমানের পদত্যাগের এক দফা দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে জুনিয়র ইনস্ট্রাক্টর তৌহিদুর রহমান পদত্যাগ করেছেন। আমার পদত্যাগের বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি সমাধান হয়ে যাবে।’

অন্যদিকে একইদিন গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদেশ আলীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির বিচার ও তাঁর পদত্যাগের দাবিতে বিদ্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। অবস্থা বেগতিক দেখে বিদ্যালয়ে আসেননি প্রধান শিক্ষক বাদেশ আলী। এ অবস্থায় তাঁর পদত্যাগের এক দফা দাবিতে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, তিন শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০২:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪