ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

মধ্যরাতে পঞ্চগড় বাজারে আগুন, পুড়েছে ৭০ টি দোকান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ১৯০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মধ্যরাতে পঞ্চগড় বাজারে আগুন, পুড়েছে ৭০ টি দোকান
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধ:
মধ্যরাতে পঞ্চগড় বাজারে আগুন, পুড়েছে ৭০ টি দোকান। পঞ্চগড়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে  প্রায় ৭০ টি দোকান পুড়ে ছাই হয়েছে এতে কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১১ নভেম্বর)দিবাগত রাত প্রায় দুইটার দিকে মধ্যবাজারের শুকটিহাটি থেকে অগ্নিকাণ্ডের শুরু হয় বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণ না করলে তা পুরো বাজারে ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। তবে শুটকি হাটি থেকে আগুন দ্রুত পাশের মুরগিহাটি, পানহাটি, মুড়িহাটি সহ চুড়িহাটিতে ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। পঞ্চগড় বাজারের মুরগী হাটির ব্যবসায়ী  মুজাহার বলেন, আগুনে আমাদের প্রায়  মুরগি হাটের ২৪টি দোকান পুড়ে যায়। প্রতিটি দোকানেই কমবেশি মুরগী ছিল। এদের কেউ দেশি মুরগি এবং কেউ ব্রয়লার মুরগি বিক্রি করেন। আগুনে আমাদের দোকান ঘরের সঙ্গে পুঁজিও শেষ হয়ে গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম  বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,  মধ্যরাতে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের সব ইউনিট কাজ করেছেন। কোথায়, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা তা যায়নি। তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা আগুনে পুড়ে যাওয়া ৬৫টি দোকানের তালিকা করেছি। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক বলেন, স্থানীয়দের সহায়তায় পঞ্চগড়, তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জরিপের মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মধ্যরাতে পঞ্চগড় বাজারে আগুন, পুড়েছে ৭০ টি দোকান

আপডেট সময় : ০৩:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২