ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

বিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে লিটনের মত বিনিময়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

লিটনের মত বিনিময়

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে লিটনের মত বিনিময়!

এম এম মামুন, নিজস্ব প্রতিনিধি:
বিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে লিটনের মত বিনিময়! আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন মহানগরীর বিসিক শিল্প এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল ও মতিবিনিময় করেছেন।
বুধবার (৩১ মে) দুপুর ১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিসিক শিল্প এলাকায় সপুরা সিল্ক মিলস, উষা সিল্ক, প্রাণ এগ্রো, টিম ফার্মাসিটিক্যালস, সাকোয়াটেক্স লিমিটেড, নিলয় ওসমান মোটর ইন্ডাস্ট্রিজ, মেসার্স রহমত ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স এন্ড মেসার্স রহমত ট্রেড হাউস সহ অন্যান্য প্রতিষ্ঠান ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে সরকারি-বেসরকারি তেমন কলকারখানা নেই। পুরো রাজশাহী জন পদেই কর্মসংস্থানের জন্য কেউ নজর দেয়নি। ফলে এখানে কর্মসংস্থানের অভাব রয়েছে। রাজশাহীর যে উন্নয়ন করেছি, সেটি আপনারা দেখেছেন। এবার আমার লক্ষ্য শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি। যাতে আপনাদের ছেলে-মেয়েরা কাজের সুযোগ পায়। কর্মসংস্থান সৃষ্টিতে আমি আরেকবার সুযোগ চাই।
তিনি আরও বলেন, রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। সেখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ প্রদান করা হবে। এখানেও অনেক কর্মসংস্থান হবে।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মমতাজ আহমেদ, ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক, ১৬ নাম্বার ওয়ার্ড বিসিক মহল্লা কমিটির সভাপতি নাজমুল হক নান্টু সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে লিটনের মত বিনিময়!

আপডেট সময় : ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩