ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যমান সার নীতিমালা বহালের দাবীতে নাটোরে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৪০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যমান সার নীতিমালা বহালের দাবীতে নাটোরে সংবাদ সম্মেলন

বিদ্যমান সার নীতিমালা বহালের দাবীতে নাটোরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) নাটোর জেলা শাখা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় এসোসিয়েশন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বিএফএ নাটোর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম। এসময় তিনি সাংবাদিকদের জানান, সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে বর্তমান সরকার সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার পরিকল্পনা করছে। প্রশ্ন হল, সিন্ডিকেটটা আসলে কি? সরকার নিজেই সার ডিলারদের মাধ্যমে সার কৃষকদের কাছে সরবরাহ করে। দীর্ঘদিন ব্যবসা পরিচালনার জন্য ডিলারদের বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল পরিমান অর্থ অনাদায়ী পড়ে আছে। এছাড়া ডিলারদের কমিশন বৃদ্ধি, বিদ্যমান ডিলারশিপ বহাল রাখা, ইউরিয়া সারের দাম বাড়ানোর দাবি জানান তিনি।

এসব বিষয়ে ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে সার ব্যবস্থাপনার পরিবর্তন আনতে গেলে সারের বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান আব্দুস সালাম।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদ্যমান সার নীতিমালা বহালের দাবীতে নাটোরে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫