বাঘায় সারের দোকানে ৫ হাজার টাকা র্অথদন্ড!
- আপডেট সময় : ০৪:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২ ১৬১ বার পড়া হয়েছে

বাঘায় সারের দোকানে ৫ হাজার টাকা র্অথদন্ড!
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সারের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর বাজারে সোনালী বীজ ভান্ডারে বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
জানা যায়, বাঘা উপজেলার সদর বাজারে সোনালী বীজ ভান্ডারের মালিক সাইফুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিষয়টি প্রমানিত হয়েছে। এ ধরনের কাজ যেন ব্যবসায়ীরা আর না করে এবং সতর্কতার জন্য বিশেষ অভিযানের মাধমে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।



















