সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সফল সিজারিয়ান, সুস্থ নবজাতকের জন্ম
চানেল এ নিউজ ডেস্কঃ
- আপডেট সময় : ১১:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সফল সিজারিয়ান, সুস্থ নবজাতকের জন্ম
মা ও শিশু দুজনই সুস্থ, স্থানীয়দের আস্থা বাড়ছে সরকারি স্বাস্থ্যসেবায়
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকসন অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে শিশুর সফল জন্ম হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগে এ অপারেশন সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞ চিকিৎসক ও সেবাকর্মীদের তত্ত্বাবধানে নিরাপদভাবে অপারেশনটি সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ও প্রসূতি বিভাগের প্রতি আস্থা আরও বেড়েছে। রোগীরা জানান, এখানকার চিকিৎসাসেবা, দক্ষতা ও আন্তরিকতায় তারা সন্তুষ্ট।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে নিকটস্থ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মা ও নবজাতকের ঝুঁকি কমানো সম্ভব হয় এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া যায়।




















