ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ নবীন চিকিৎসকের যোগদান

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৫:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ নবীন চিকিৎসকের যোগদান

৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) থেকে পদায়ন; দীর্ঘদিনের চিকিৎসক সংকটে স্বস্তি

নাটোরের বাগাতিপাড়ায় জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ জন নবীন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তারা সবাই ৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) থেকে পদায়নপ্রাপ্ত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘স্বাস্থ্যকথা’ হলরুমে আয়োজিত যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন এবং মেডিকেল অফিসার ডা. রীতা রানী হওলাদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মুন্জুরুল আলম, ডাঃ রেজাউল করিম (MODC) প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে এ যোগদান স্থানীয় জনগণের জন্য স্বস্তির খবর। নতুন চিকিৎসকদের মাধ্যমে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবায় গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে নবীন চিকিৎসকদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক বলেন, নতুন চিকিৎসকদের যোগদানে বহির্বিভাগ ও জরুরি বিভাগের পাশাপাশি শিশু ও মাতৃসেবা এবং ডেন্টাল সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে যে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমবে।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং স্থানীয় জনগণকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন জানান, নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন: ডা. মো. মিজানুর রহমান (ডেন্টাল সার্জন), ডা. মো. তকী তাজওয়ার মুঈদ (সহকারী সার্জন), ডা. ইসমত জেরিন রহমান (সহকারী সার্জন), ডা. নুসরাত জাহান (সহকারী সার্জন), ডা. মো. রাহাত হায়দার (সহকারী সার্জন), ডা. আনিকা ওশিন সুবাহ (সহকারী সার্জন), ডা. মো. আবু নাওয়াজ আল নাহিদ (সহকারী সার্জন) এবং ডা. সজিবুর রহমান (সহকারী সার্জন)। এর আগে ডা. ফয়সাল ইবনে ফিরোজ (মেডিসিন কনসালটেন্ট) যোগদান করেছেন বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া গেলে সময় ও খরচ উভয়ই কমবে। এতে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ নবীন চিকিৎসকের যোগদান

আপডেট সময় : ০৫:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬