সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় হেরোইন সহ জনি আটক!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৩২২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় হেরোইন সহ জনি আটক!
ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় হেরোইন সহ জনি আটক! নাটোরের বাগাতিপাড়ায় জনি হোসেন (৩৩) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের একটি দল।
রবিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী পাবনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জনী ওই এলাকার আকবর আলী কসাই এর ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের পরিদর্শক এস.এম এলতাস উদ্দীন বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী পাবনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটককৃত জনী হোসেন কে তার নিজ বাড়ি থেকে ৪ গ্রাম হেরোইন সহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।




















