বাগাতিপাড়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত
নাটোরর বাগাতিপাড়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিং জুলাই-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বেলা ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষ চলে এই মিটিং। উক্ত মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে মিটিং এ গত জুন মাসের বাগাতিপাড়ার আইন শৃঙ্খলার বিবরণী তুলে ধরেন, বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুচনা মনোহার, কৃশি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান প্রমূখ।
এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, পুরোহিত, সুধীজন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।



















