ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

বাগাতিপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন! নাটোরের বাগাতিপাড়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ জুন) সকালে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শিশুদের লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার মোট ১৬হাজার ৫শ ৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২হাজার ৬ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ হাজার ৫শ ৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় ৫টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভায় ১শ ২১টি কেন্দ্রে ১৮ জন স্বাস্থ্যকর্মী এবং ২শ ৪২ জন স্বেচ্ছাসেবক ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো কাজে নিয়োজিত রয়েছে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, ভিটামিন ‘এ’ প্লাস শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ডাঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুরাইয়া মমতাজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম, বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান, অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তা সহ আরও অনেকে।
এ বিষয়ে নাটোর সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান জানান, এবার জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫হাজার ৫শ’ ৬২ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এজন্য জেলায় ১৩৮৮টি কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবক সহ ৩ হাজার ৩ শ’ ৪৭ জন কর্মী ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন!

আপডেট সময় : ১২:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩