ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

বাগাতিপাড়ায় জাতীয় ও আর্ন্তজাতিক যুব দিবসে সরকারি ভাবে নি*ষি-দ্ধ গাছের চারা বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৫৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় জাতীয় ও আর্ন্তজাতিক যুব দিবসে সরকারি ভাবে নি*ষি-দ্ধ গাছের চারা বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় ও আর্ন্তজাতিক যুব দিবসের অনুষ্ঠানে সরকারি ভাবে নিষিদ্ধ আকাশমনি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিস কর্তৃক আয়োজিত ওই অনুষ্ঠানে যুব উদ্যোক্তাদের মাঝে ২৫ টি নিষিদ্ধ আকাশমনি গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু হায়দার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান প্রমুখ।

জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে গত ১৫” মে ২০২৫ তারিখে উপসচিব তুষার কুমার পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ” ইউক্যালিপটাস এবং আকাশমনি” গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হয়। এবং ওই প্রজ্ঞাপনে বলা হয়, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচীতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো। উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশিয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে।
উপজেলার রহিমানপুর গ্রামের সনিয়া বেগম বলেন, যুব দিবসের অনুষ্ঠানে তাকে ৬০ হাজার টাকার একটি ঋণের চেক এবং একটি আকাশমনি গাছের চারা দেওয়া হয়েছে।

চাঁদপুর এলাকার মাসুদ রানা জানায়, যুব দিবসের অনুষ্ঠানে তাকে ১ লাখ ২০ হাজার টাকার একটি ঋণের চেক ও একটি আকাশমনি গাছের চারা দেওয়া হয়েছে।

বাগাতিপাড়া বন কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ বলেন, সরকারিভাবে ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর বলেন, আজকের অনুষ্ঠানে যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক, সফল উদ্দ্যক্তাকে সম্মাননা কেস্ট এবং ২৫ টি আকাশমনি ও ২৫ টি মেহগনি গাছের চারা বিতরণ করা হয়েছে। নিষিদ্ধ গাছের চারা বিতরণ প্রশ্নে তিনি বলেন, সরকারি ভাবে ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ, আকাশমনি গাছকে নিষিদ্ধ করা হয়নি।

এবিষয়ে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, বিষয়টি খোজ নিয়ে পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় জাতীয় ও আর্ন্তজাতিক যুব দিবসে সরকারি ভাবে নি*ষি-দ্ধ গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫