বাগমারায় ৮’শ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ!
- আপডেট সময় : ০৯:০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

বাগমারায় ৮’শ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ!
আপেল মাহমুদ রাঙ্গা, বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় ঈদুল আযহা উপলক্ষে গরীব ও অসহায় পরিবারের মাঝে ভি-জি-এফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার ৫নং-আউচপাড়া ইউনিয়ন পরিষদে অসহায় ৮০০ পরিবারের মাঝে এই ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি, এম শাফিকুল ইসলাম শাফি উপস্থিত থেকে চাল গুল বিতরণ করেন।
এ সময় অন্যানের মাধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কৃষি অফিসার খাইরুজ্জামান মুক্তা, ইউপি সদস্য মোঃ আফসার আলী, আকবর আলী, হেলাল, আজাদ, আমজাদ আলী মন্ডল। ভিজিএফ কার্ডের সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এছাড়াও আউচপাড়া ইউনিয়ন পরিষদের সচিব খাইরুল বাশার রনি, সহকারী সচিব মোঃ শাহিন আলম, বাবর আলী, আমজাদ হোসেন, আব্দুর রহিম, উজ্জল, শরিফুল ও গ্রাম পুুলিশরা এই চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



















