বাউয়েটে দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ!
- আপডেট সময় : ০১:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

বাউয়েটে দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ!
বাউয়েট, কাদিরাবাদ নাটোরঃ
বাউয়েটে দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ! নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ স্থানীয় হত দরিদ্র ও শীতার্তদের মাঝে ৫০০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) টিচার্স পয়েন্টে বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে খুশি হয়ে বৃদ্ধ জমিলা বেওয়া বলেন, এই কম্বল পাওয়ায় আমার শীতের কষ্ট একটু কমবিনি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল (অব.)।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিনগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ প্রমূখ।




















