ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চাল-পানি খেয়ে ৮ ধানকাটা শ্রমিক হাসপাতালে ভর্তি, খাবারে বিষক্রিয়ার সন্দেহ এনবিআর-আত্মা প্রাক-বাজেট বৈঠক: তামাক কর বাড়ালে রাজস্ব বাড়বে, কমবে অকাল মৃত্যু ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান রামেকে রোগীর মৃত্যুর পর নার্স ও পুলিশ কনস্টেবলের হাতাহাতি মৃত্যুর চার বছর পর বিস্ফোরক মামলায় আসামি তরুণ, রাজশাহীতে তোলপাড় লালপুরে মাদক সেবনকালে আটক দুইজন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর নাটোরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

বনানীতে পাঁচতলা ভবনে আগুন, ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের তৎপরতা

ঢাকা অফিস:
  • আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ২০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বনানীতে পাঁচতলা ভবনে আগুন, ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের তৎপরতা

সেতু ভবনের কাছে গুদামে আগুন, নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫০ মিনিট সময়-বিমানবন্দরগামী সড়কে যান চলাচল বন্ধ

রাজধানীর বনানী এলাকায় একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বনানীর সেতু ভবনের কাছে পাঁচতলা ওই ভবনের ওপরের তলায় একটি গুদামে আগুন লাগে। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরবর্তীতে আরও একটি ইউনিট যুক্ত হয়ে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসের পাশাপাশি আবাসিক ইউনিটও রয়েছে। তবে যে গুদামে আগুন লেগেছে, সেটিতে কী ধরনের মালামাল সংরক্ষণ করা ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বনানী চেয়ারম্যানবাড়ি ফ্লাইওভারের সামনে একটি ভবনে আগুন লাগার কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এ কারণে বিমানবন্দরগামী সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বনানীতে পাঁচতলা ভবনে আগুন, ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের তৎপরতা

আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬