ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চাল-পানি খেয়ে ৮ ধানকাটা শ্রমিক হাসপাতালে ভর্তি, খাবারে বিষক্রিয়ার সন্দেহ এনবিআর-আত্মা প্রাক-বাজেট বৈঠক: তামাক কর বাড়ালে রাজস্ব বাড়বে, কমবে অকাল মৃত্যু ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান রামেকে রোগীর মৃত্যুর পর নার্স ও পুলিশ কনস্টেবলের হাতাহাতি মৃত্যুর চার বছর পর বিস্ফোরক মামলায় আসামি তরুণ, রাজশাহীতে তোলপাড় লালপুরে মাদক সেবনকালে আটক দুইজন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর নাটোরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

বক্তব্য দেয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমীর শফিকুল রহমান

চ্যানেল এ নিউজ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ২৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বক্তব্য দেয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমীর শফিকুল রহমান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ চলাকালে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে সমাবেশের শেষ দিকে বক্তব্য দিতে ডায়েসে আসেন জামায়াত আমীর। কিছুক্ষণ কথা বলার পর তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরেন। অল্প সময়ের মধ্যেই তিনি আবার উঠে দাঁড়ান। পরবর্তীতে মঞ্চে বসেই তিনি বক্তব্য আবার শুরু করেন।’

অসুস্থ হওয়ার আগে জামায়াত আমির বলেন, ২৪-এ আন্দোলনটা না হলে আজকে যারা বিভিন্ন দাবি-দাওয়া তুলছেন তারা কোথায় থাকতেন? অতএব আসুন তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তা অবজ্ঞা না করি। তাদের শিশু বলে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করি। অহংকারভরে অন্য দলকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, যারা পারবেন না, তাহলে বুঝতে হবে ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেধেছে।

এরপর তিনি মঞ্চে পড়ে গেলে নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পুরো সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে শোরগোল পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই আবার বক্তব্য শুরু করেন ডা. শফিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বক্তব্য দেয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমীর শফিকুল রহমান

আপডেট সময় : ০৫:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫