ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা বাউয়েটে কম্পিউটার সোসাইটির প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ‘ইমো হ্যাকার’ সাগর স্বস্ত্রীক গ্রেফতার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড লালপুরে গ্রাম পুলিশের গলায় ফাঁ/স দিয়ে আ/ত্মহ/ত্যা, অপমৃত্যু মামলা রুজু তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়মের অভিযোগ, স্বর্ণজয়ী লুবাবার ক্যারিয়ার হুমকিতে নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন

ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় দুই ফায়ার ফাইটারের শেষ বিদায়; শেষকৃত্য সম্পন্ন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় দুই ফায়ার ফাইটারের শেষ বিদায়; শেষকৃত্য সম্পন্ন!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় দুই ফায়ার ফাইটারের শেষ বিদায়; শেষকৃত্য সম্পন্ন! চট্টগ্রামের সীতাকুন্ডের ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে আগুন নিভাতে গিয়ে প্রাণ হারানো পার্বত্য জেলা রাঙ্গামাটির দুই সন্তান ফায়ার ফাইটার মিঠু দেওয়ান ও নিপন চাকমার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ জুন) দুপুরে সাড়ে বারোটায় তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাঙ্গামাটিতে তাদের মরদেহ নিয়ে আসা হয়।

দুইজনের মরদেহ রাঙ্গামাটি আনার পর প্রথমেই তাদের স্ব স্ব বাড়িতে নিয়ে যাওয়া হয়। মিঠু দেওয়ানের মরদেহ শহরের ট্রাইবাল আদাম এলাকায় এবং নিপন চাকমা মরদেহ কলেজ গেইট সুদীপ্তা দেওয়ান সড়কের বাড়িতে নিয়ে যাওয়া হয়। মরদেহ বাসায় পৌঁছুলে এসময় পরিবারের কান্নায় পুরো এলাকা স্তব্ধ হয়ে পড়ে। সহকর্মী ও প্রতিবেশীরা নীরবে চোখের জলে ও ফুলেল শ্রদ্ধায় এই ফায়ার ফাইটারদের শেষ বিদায় জানায়।

তাদের নিজ বাসা থেকে পরবর্তীতে দুইজনের মরদেহ ফায়ার সার্ভিস কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় তাদের দুইজনকে গার্ড অব অনার দেয়া হয় ফায়ার সাভির্সের তরফ থেকে। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ফায়ার ফাইটারকে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন।

এসময় শেষকৃত্যের জন্য পরিবারের হাতে জেলা প্রশাসন থেকে দশ হাজার টাকা ও ফায়ার সার্ভিস থেকে বিশ হাজার টাকা দেয়া হয়। এরপর দুপুর বারোটায় দুইজনের মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। ব্রাহ্মণটিলা শ্মশানে মিঠু দেওয়ানের ও আসামবস্তি মহাশ্মশানে নিপন চাকমার শেষকৃত্য সম্পন্ন হয়।মিঠু দেওয়ানের ভাই টিটু দেওয়ান বলেন, মিঠু ১২ দিন ছুটি ভোগ করে শনিবার দুপুরে শহরের ট্রাইবাল আদাম এলাকার বাসা থেকে কুমিরায় কর্মস্থলে যোগ দেয়। সেদিন রাতেই সীতাকুন্ডে আগুন নিভাতে গিয়ে কন্টেইনার বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যায় সে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক রফিকুল ইসলাম বলেন, এই ধরনের ঘটনা বেদনাদায়ক, এই পেশাটাই এমন চ্যালেঞ্জের। সর্বদাই আমাদের ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। কন্টেইনারে দাহ্য পদার্থ ছিল এটা জানা থাকলে হয়তো এতো প্রাণহানি হতোই না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় দুই ফায়ার ফাইটারের শেষ বিদায়; শেষকৃত্য সম্পন্ন!

আপডেট সময় : ১২:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২