ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে সংবাদ প্রকাশে প্রশাসনে তোলপাড়, নিম্নমানের ইট সরানোর নির্দেশ রামেকে হামে ৩৭ শিশুর মৃত্যু, ২৭ জনই ছিল টিকাবঞ্চিত রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয় নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু

ফজলুর রহমান পটলের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যারিস্টার পুতুলের

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৬৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান পটলের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যারিস্টার পুতুলের

বাগাতিপাড়ায় নির্বাচনী জনসভায় নারীর ক্ষমতায়ন ও তরুণদের সঠিক পথে রাখার আহ্বান

ফজলুর রহমান পটল জীবদ্দশায় যে অসমাপ্ত কাজগুলো করার স্বপ্ন দেখেছিলেন, ইনশাল্লাহ সেই কাজগুলো তার মাধ্যমেই সম্পন্ন হবে—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ফাগুয়াড়দিয়াড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটল প্রায়ই আক্ষেপ করে বলতেন, আর একবার সুযোগ পেলে লালপুর–বাগাতিপাড়ার মানুষের জন্য অনেক অসমাপ্ত কাজ শেষ করে যেতে পারতেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যেতে চান বলে জানান।

তিনি বলেন, “ধরে নিন, বিশ্বাস করুন আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করুন—ফজলুর রহমান পটল যে স্বপ্ন দেখেছিলেন, ইনশাল্লাহ আমার মাধ্যমেই সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”

তিনি আরও বলেন, সন্তানদের সঠিক পথে পরিচালিত করে সম্পদে পরিণত করার দায়িত্ব পরিবার ও সমাজের। তরুণ প্রজন্ম যেন বিপথে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে ব্যারিস্টার পুতুল বলেন, নারীদের ঘরে বন্দী করে রেখে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের পিছিয়ে রেখে অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে তিনি নারীদের সম্মান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ সীমিত করার মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

উক্ত জনসভায় সাবেক ইউনিয়ন সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নাটোর জেলা জিয়া পরিষদের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান পটলের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যারিস্টার পুতুলের

আপডেট সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬