ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন

প্রতিবন্ধি সুমী’র গানে কাঁদলেন প্রতিমন্ত্রী সহ সবাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবন্ধি সুমী’র গানে কাঁদলেন প্রতিমন্ত্রী সহ সবাই

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার বিতরনের সময় প্রতিবন্ধি সুমী’র হৃদয় ছোঁয়া গানে কাঁদালেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সেখানে উপস্থিত সবাই।রোববার (১ মে) আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নিজস্ব তহবিল থেকে ১৭৫ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার ও পথ শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।সিংড়া পৌর কমিউিনিটি সেন্টারের সামনে এই শুভেচ্ছা উপহার বিতরণের সময় প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ শাখার শিক্ষার্থী সুমী নিজের কন্ঠে একটি গান প্রতিমন্ত্রী পলককে শোনানোর ইচ্ছা পোষন করেন। প্রতিমন্ত্রী পলক এসময় সুমী যতক্ষন গানটি গেয়েছেন ততক্ষন তিনি নিজে হাতে সুমীর সামনে ‘মাইক্রোফোন’ ধরে রেখে গানটি শোনেন। সুমীর গাওয়া “জনমও দুখিনী মা” গানটি সকলের হৃদয় ছুয়ে যায়। এ সময় সুমীর কন্ঠে গাওয়া গানটি শুনে প্রতিমন্ত্রী পলক সহ উপস্থিত সকলের চোখে পানি ঝড়তে দেখা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। তারা আর সমাজের বোঝা নয়। সিংড়ায় প্রতিবন্ধিদের জন্য ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করা এবং তারা যাতে আইসিটিতে দক্ষ হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে প্রতিবন্ধিদের বুকে টেনে নিয়েছেন। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধিদের নিয়ে কাজ করছেন। বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ আজ এগিয়ে গেছে। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম, এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী,উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারন সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক তিন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিবন্ধি সুমী’র গানে কাঁদলেন প্রতিমন্ত্রী সহ সবাই

আপডেট সময় : ১১:০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২