ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় ডিএফইডি ব্রাঞ্চ ম্যানেজারের সংবাদ সম্মেলন

মোঃ মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় ডিএফইডি ব্রাঞ্চ ম্যানেজারের সংবাদ সম্মেলন

রাজশাহীর পুঠিয়ায় ড্যাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর পুঠিয়া শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, সাময়িক বরখাস্ত বাতিল ও স্বপদে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় পুঠিয়া উপজেলা সদরের ডিএফইডি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম অভিযোগ করেন,

“রাজশাহী জোন-২ এর এরিয়া ম্যানেজার মিনার হোসেন দীর্ঘদিন ধরে অফিসের এক নারী কর্মীকে কুপ্রস্তাব, প্রমোশনের প্রলোভন ও অনৈতিক সম্পর্কে জড়ানোর চাপ দিয়ে আসছিলেন।”

ভুক্তভোগী নারী কর্মী সংবাদ সম্মেলনে জানান,

“একদিন দুপুরে অফিসে একা থাকাকালে মিনার হোসেন আমার শ্লীলতাহানির চেষ্টা করেন। ঠিক তখনই ফিল্ড থেকে ফিরে আসা ফয়সাল মাহমুদ নামের এক সহকর্মী অফিসে প্রবেশ করলে মিনার হোসেন দ্রুত রুম থেকে বেরিয়ে যান।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম, ফিল্ড অফিসার নাহিদা আক্তার, ফয়সাল আহমেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

এ সময় জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ডিএফইডি ব্রাঞ্চ ম্যানেজারের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫