ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
  • আপডেট সময় : ০১:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

একতরফা ‘পকেট কমিটি’ অভিযোগ; ৩ দিনের আল্টিমেটাম, না হলে আন্দোলনের ঘোষণা

পঞ্চগড় পৌর ও পঞ্চগড় সদর উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে ‘একতরফা’ ও ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

রবিবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে ‘পঞ্চগড় পৌর ও সদর উপজেলা যুবদলের ত্যাগী ও নির্যাতিত নেতৃবৃন্দ’-এর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবদলের বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুর ইসলাম দীপু।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সদর উপজেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক বশিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক ময়নুল ইসলামসহ অন্যরা।

লিখিত বক্তব্যে দীপু বলেন, গত ১৩ নভেম্বর বিকেলে কেন্দ্র থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এটি ‘একতরফা’ ও ‘পকেট কমিটি’ দাবি করে তিনি অভিযোগ করেন, দলের গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণত উপজেলা ও পৌর কমিটি জেলা অনুমোদন করে কেন্দ্রে পাঠায়, কিন্তু এখানে পঞ্চগড়-১ আসনের বিএনপি প্রার্থীর প্রত্যক্ষ যোগাযোগে কেন্দ্র কমিটি অনুমোদন করেছে।

তিনি আরও অভিযোগ করেন, ত্যাগী ও আন্দোলনে সক্রিয় কর্মীদের বঞ্চিত করা হয়েছে। নতুন কমিটির অনেকেই যুবদলের রাজনীতিতে যুক্ত নন — কেউ ছাত্রদল থেকে, কেউ স্বেচ্ছাসেবক দল থেকে এসেছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী, কমিটিতে থাকতে হলে অন্তত তিন বছর যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বাধ্যবাধকতা রয়েছে।

দীপু তিন দিনের মধ্যে কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল বলেন, “নতুন কমিটির বিষয়ে আমরাও জানতাম না। কাগজের মাধ্যমে হঠাৎ জানতে পেরেছি। কেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করা হয়নি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫