ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন

নালিতাবাড়ীতে তুলা মিয়া হ’ত্যা মামলার প্রধান আসামী আজিজুল গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নালিতাবাড়ীতে তুলা মিয়া হ’ত্যা মামলার প্রধান আসামী আজিজুল গ্রেফতার

শেরপুর জেলার নালিতাবাড়ীতে বহুল আলোচিত তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী মো.আজিজুল হক (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,নিহত তুলা মিয়া (৩৭) অভিযুক্ত আজিজুল হক (৩৫) ও অপর আসামী নাজমুল হক (৩০)-এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা প্রায়ই একসঙ্গে চলাফেরা করতেন। গত ২৪ আগস্ট সন্ধ্যায় অভিযুক্তরা তুলা মিয়াকে ফোনে নাজমুলের বাড়ীতে যেতে বলে। রাত সাড়ে ৯ টার দিকে ভিকটিম তাদের কথা অনুযায়ী নাজমুল হকের বাড়িতে গেলে পূর্বের টাকা-পয়সা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে অভিযুক্ত নাজমুল হক তার ঘরে থাকা ধারালো দা দিয়ে তুলা মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে শ্বাসনালী কেটে হত্যা নিশ্চিত করে। গুরুতর অবস্থায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পিতা নুরুল হক (৬৫) বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩০,তারিখ-২৫ আগস্ট ২০২৫)। মামলা রুজুর পর থেকেই র‌্যাব-১৪ আসামীদের গ্রেফতারে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১,জামালপুর ক্যাম্পের আভিযানিক দল আজিজুল হকের অবস্থান নিশ্চিত করে। পরে র‌্যাব-১, সিপিসি-২,উত্তরার সহযোগিতায় ১৫ সেপ্টেম্বর দুপুর ২ টা ৩০ মিনিটে ঢাকা উত্তরার মাসকট প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আজিজুল হককে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নালিতাবাড়ীতে তুলা মিয়া হ’ত্যা মামলার প্রধান আসামী আজিজুল গ্রেফতার

আপডেট সময় : ১১:৪০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫