নাটোরে সা-প নিয়ে হাসপাতালে হাজির সা/পে কা টা রোগী!
- আপডেট সময় : ০৯:৫৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১৪৫৮ বার পড়া হয়েছে

নাটোরে সা-প নিয়ে হাসপাতালে হাজির সা/পে কা টা রোগী!
নাটোর সদর হাসপাতালে অসিম সরদার নামে ৩২ বছর বয়সী সাপে কাটা এক যুবক সাপসহ হাজির হয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে। নাম অসিম সরদার জেলার নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া এলাকার দিনু সরদারের ছেলে।
অসিম সরদারের ভগ্নিপতি অখিল সরদার জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে পা রাখার সাথে সাথেই একটি সাপ তাকে কামড় দেয় এবং দ্রুত গর্তে ঢুকে যায়। অসিমের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে সাপটিকে গর্ত থেকে বের করে খাঁচার ভেতর আটকে রাখে। পরে নিজেই সাপসহ চিকিৎসা নিতে নাটোর সদর হাসপাতালে আসেন অসিম।
নাটোর সদর হাসপাতালের সেবিকা জেসমিন আক্তার জানান, বর্তমানে অসিম চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
পরিবেশ কর্মীরা বলছেন, সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে, দ্রুত হাসপাতালে যেতে হবে।




















