ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক

নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ ৪৬২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকির হোসেন রবিন, নাটোর প্রতিনিধিঃ
সারা দেশের মতো নাটোরেও পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কালেক্টরেট ভবন চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রফেসর অলোক মৈত্র, সাংবাদিক ফারাজি আহমেদ রফিক বাবন প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, দেশকে মেধা শূণ্য করতেই পাকহানাদার বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। সেসব বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে সেই প্রেরণা গ্রহণ করে সবাইকে স্ব-স্ব স্থানে থেকে দেশকে এগিয়ে নেওয়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, ইউনাইটেড প্রেস ক্লাব, নাটোর প্রেস ক্লাব, আইনজীবি সমিতি, ইংগিত থিয়েটারসহ বিভিন্ন সংগঠন আলোচনাসভা, মোমবাতি প্রজ্জলন সহ নানা কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময় : ০১:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১