ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় এক রাতে ৬ ট্রান্সফরমার চুরি, দুশ্চিন্তায় কৃষক ছেলের লাশ দেখে শেষ বিদায়—রাজশাহী কারাগারে মানবিকতার দৃষ্টান্ত মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ১,২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার রাজশাহী নগরীতে জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম জোরদার রাজশাহীতে দুই রাতে ৬৫ গভীর নলকূপের মিটার-ট্রান্সফরমার চুরি, কৃষকদের কাছে চাঁদা দাবি ১৩ বছর ধরে ঝুপড়ি ঘরে ৪ সন্তান নিয়ে মানবেতর জীবন বন্যা খাতুনের ৫০০ টাকার বিরোধে বৃদ্ধা খুন, যুবক গ্রেপ্তার

নাটোরে কর্তব্যরত পুরোহিত ও আনসার সদস্যের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে

কর্তব্যরত আনসার সদস্য আলাউদ্দিনের মৃত্যু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে কর্তব্যরত পুরোহিত ও আনসার সদস্যের মৃত্যু!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে কর্তব্যরত পুরোহিত ও আনসার সদস্যের মৃত্যু! নাটোর সদরের তেবাড়িয়ায় বিজয়া দশমীর পূজা আর্চনার সময় মস্তিষ্কে রক্তক্ষরণে পুরোহিত এবং নলডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তারা হলেন পৌর এলাকার তেবাড়িয়া পালপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী (৬৫) ও নলডাঙ্গা উপজেলার মাধনগর ভট্টপাড়া গ্রামের আলাউদ্দিন আলী (৫৯)।
আলাউদ্দিন মাধনগরের আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে আনসার সদস্য হিসেবে কর্তব্যরত ছিলেন। অপরদিকে পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী নওগাঁ জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি পুলিশ সদস্যর ছেলে পার্থ চক্রবর্তীর সাথে নাটোর শহরের হরিশপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার (৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে এই দুই মৃত্যুর ঘটনা ঘটে।

নাটোর জেলা আনসার এডজুডেন্ট শফিকুল আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে আঁচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে আনসার সদস্য হিসেবে কর্তব্যরত আলাউদ্দিন আলী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২ টার দিকে তিনি মারা যান। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে পালপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের সাধারণ সম্পাদক অমল সেন জানান, মঙ্গলবার রাত প্রায় একই সময় পৌরসভার ৮ নং ওয়র্ডের তেবাড়িয়া হাটের পাশে পালপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী পূজা শেষে করে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় মন্দির কমিটির লোকজন তাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে কর্তব্যরত পুরোহিত ও আনসার সদস্যের মৃত্যু!

আপডেট সময় : ১০:৫৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২