ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ১,২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ১,২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে বাগমারার ভবানীগঞ্জ থেকে আটক; দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসার স্বীকারোক্তি

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ বোতল অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার আমিনুল ইসলাম (৪০) বাগমারা উপজেলার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আমিনুল ইসলামকে আটক করা হয় এবং তার দখল থেকে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আমিনুল ইসলাম স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে ভবানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের কাছে মজুদ রাখা হয়েছিল বলেও জানান তিনি।

র‌্যাব জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ১,২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬