ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ২৬৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

হঠাৎ ব্রেকের ধাক্কায় নিচে পড়ে চাকায় পিষ্ট; ঘটনাস্থলেই মৃত্যু

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাসের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘শামীম’ নামের একটি যাত্রীবাহী বাস বোদা বাইপাস মোড় এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যাত্রী গাড়িতে ওঠার জন্য সংকেত দেন। এ সময় চালক হঠাৎ ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

এতে বাসের গেটে দাঁড়িয়ে থাকা সহকারী শান্ত নিচে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

আপডেট সময় : ০৮:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬