সংবাদ শিরোনাম ::
লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিজ জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রাঘাতে প্রাণহানি
নাটোরের লালপুরে বজ্রপাতে আজিজ মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপজেলার সুলতানপুর চরের মাঠে এই দুর্ঘটানাটি ঘটে।
নিহত আজিজ মন্ডল একই উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মসলেম মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওসাড়া সুলতানপুর চরের মাঠে নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এতে তার শরীরের বাম পাশের অংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



















