ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশের সামনেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পুলিশের সামনেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই

দরপত্র খুলে দেখার অভিযোগ; ঘটনায় আইনি পদক্ষেপের কথা জানালো কর্তৃপক্ষ

রাজশাহীতে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতেই রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কার্যালয় থেকে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তরা বাক্স খুলে ভেতরের দরপত্র বের করে দেখেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে আরডিএ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আরডিএ সূত্রে জানা যায়, বিভিন্ন পুরনো ও অচল মালামাল বিক্রির জন্য সম্প্রতি একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে কয়েকটি শৌচাগারের পুরনো বিলবোর্ড, আরডিএ পার্কের ছোট-বড় ২৭টি গাছ, ঢাকা লিঁয়াজোঁ অফিসের পাঁচটি সোলার প্যানেল, ১৪টি ব্যাটারি এবং একটি লিফটের ভাঙা যন্ত্রাংশসহ অন্যান্য সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। গত ২৭ এপ্রিল থেকে দরপত্র গ্রহণ শুরু হয় এবং মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন ব্যক্তি দরপত্র জমা দিতে এসে আপত্তি তোলেন। তাদের দাবি ছিল, আগের জমা দেওয়া দরপত্র বাতিল করে কেবল ওই দিনের দরপত্র গ্রহণ করতে হবে। বিষয়টি নিয়ে কর্মকর্তারা বোঝানোর চেষ্টা করলেও তারা তা মানেননি।

একপর্যায়ে ওয়ার্ড যুবদলের এক নেতা পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্সটি নিয়ে কার্যালয়ের করিডোরে চলে যান। সেখানে বাক্স খুলে আগের জমা দেওয়া দরপত্রগুলো বের করা হয়। পরে বাক্সটি আবার পুলিশের কাছে ফেরত দেওয়া হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পুরো সময়জুড়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কার্যত কোনো বাধা দেননি।

পরে দুপুর আড়াইটার দিকে বাক্সটি খোলা হলে চারটি গ্রুপের জন্য মোট নয়টি দরপত্র পাওয়া যায়। জানা গেছে, প্রায় আড়াই লাখ টাকার এসব মালামাল ক্রয়ের জন্য প্রায় ৪৫০ জন শিডিউল সংগ্রহ করেছিলেন।

এ বিষয়ে নগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, এ ঘটনায় তাদের কোনো নেতাকর্মী জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে।

আরডিএর সহকারী প্রকৌশলী কাজী আসাদুজ্জামান বলেন, পুলিশের সামনেই টেন্ডার বাক্স নিয়ে যাওয়ার ঘটনা দুঃখজনক। আগের দরপত্রগুলো যথাযথভাবে পুনরায় রাখা হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সংশ্লিষ্টরা ভুল বোঝাবুঝির কারণে বাক্সটি নিয়ে গিয়েছিলেন এবং পরে ফেরত দিয়েছেন। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আরডিএ কর্তৃপক্ষ মামলা করলে বা না করলেও পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশের সামনেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই

আপডেট সময় : ০৮:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬