
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ বোতল অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার আমিনুল ইসলাম (৪০) বাগমারা উপজেলার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আমিনুল ইসলামকে আটক করা হয় এবং তার দখল থেকে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আমিনুল ইসলাম স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে ভবানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের কাছে মজুদ রাখা হয়েছিল বলেও জানান তিনি।
র্যাব জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.