ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় এক রাতে ৬ ট্রান্সফরমার চুরি, দুশ্চিন্তায় কৃষক ছেলের লাশ দেখে শেষ বিদায়—রাজশাহী কারাগারে মানবিকতার দৃষ্টান্ত মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ১,২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার রাজশাহী নগরীতে জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম জোরদার রাজশাহীতে দুই রাতে ৬৫ গভীর নলকূপের মিটার-ট্রান্সফরমার চুরি, কৃষকদের কাছে চাঁদা দাবি ১৩ বছর ধরে ঝুপড়ি ঘরে ৪ সন্তান নিয়ে মানবেতর জীবন বন্যা খাতুনের ৫০০ টাকার বিরোধে বৃদ্ধা খুন, যুবক গ্রেপ্তার

নলডাঙ্গা পৌরসভা কার্যালয় ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
  • আপডেট সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গা পৌরসভা কার্যালয় ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নাটোরের নলডাঙ্গা পৌরসভার কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে পৌরবাসী। রবিবার (১ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে নলডাঙ্গা পৌরসভা মোড়ে পৌরবাসী ও নলডাঙ্গা বাজার মালিক সমিতির আয়োজনে শত শত ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারন মানুষ প্রায় ঘন্টাব্যাপি লাইনে দাড়িয়ে এ মানববন্ধনে অংশ নিয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ,সাধারন সম্পাদক জাকির হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুুল,নলডাঙ্গা বাজার ব্যবসায়ী বাজার মালিক সমিতি সভাপতি নাছির উদ্দিন,পৌর বিএনপির নেতা গিয়াস উদ্দিন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত মেয়র পৌরবাসীর দাবী উপেক্ষা করে প্রত্যন্ত অঞ্চলে পৌরসভার ভবন নির্মাণের জন্য জমি ক্রয় করে সেখানে ভবন নির্মাণের সকল প্রস্ততি সম্পন্ন করে গেছেন। বর্তমানে পৌরসভা কার্যালয় ভবন নলডাঙ্গা বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত। এ পৌর কার্যালয়ের ভবন প্রাণ কেন্দ্রে বাদ দিয়ে এক কিলোমিটার দুরে নিয়ে গেলে পৌরসভার নাগরিক সেবা নিতে ভোগান্তিতে পড়তে হবে।
এ ভোগান্তিতে যাতে না পড়তে হয় সেজন্য পৌরসভার কার্যালয় যেখানে আছে সেখানেই স্থাপিত হোক বলে জোরালো দাবী জানান বক্তারা। পরে পৌরসভার কার্যালয় ভবন স্থানান্তর না করার দাবী জানিয়ে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী ভুমি কমিশনার আশিকুর রহমানের মাধ্যমে উদ্ধতন কর্মকর্তাদের কাছে পৌছেনোর অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গা পৌরসভা কার্যালয় ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪