ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় এক রাতে ৬ ট্রান্সফরমার চুরি, দুশ্চিন্তায় কৃষক ছেলের লাশ দেখে শেষ বিদায়—রাজশাহী কারাগারে মানবিকতার দৃষ্টান্ত মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ১,২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার রাজশাহী নগরীতে জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম জোরদার রাজশাহীতে দুই রাতে ৬৫ গভীর নলকূপের মিটার-ট্রান্সফরমার চুরি, কৃষকদের কাছে চাঁদা দাবি ১৩ বছর ধরে ঝুপড়ি ঘরে ৪ সন্তান নিয়ে মানবেতর জীবন বন্যা খাতুনের ৫০০ টাকার বিরোধে বৃদ্ধা খুন, যুবক গ্রেপ্তার

নলডাঙ্গার মাধনগর রেল স্টেশনে বগি ফেলে চলে যায় ট্রেনের ইঞ্জিন

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গার মাধনগর রেল স্টেশনে বগি ফেলে চলে যায় ট্রেনের ইঞ্জিন

নাটোরের নলডাঙ্গার মাধনগর রেল স্টেশনে বগি ফেলে নলডাঙ্গার দিকে চলে যায় আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। পরে লোকোমোটিভ চালক বুঝতে পেরে আবারও ট্রেনটি পেছন দিকে ফিরিয়ে এসে অন্যান্য বগির সঙ্গে লাইন সংযুক্ত করে এক ঘন্টা পরে ট্রেনটি মাধনগর স্টেশন ছেড়ে যায়।

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে ২টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পরেই চালক বুঝতে পারেন পেছনে ২টি বগি ছাড়া পড়ে গেছে। এরপর তিনি ট্রেনটিকে আবারও পিছন দিকে নিয়ে এসে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘন্টা পর আবারো যাত্রা শুরু করে। এই ঘটনায় কোন হতাহত বা অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি এবং কোন ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গার মাধনগর রেল স্টেশনে বগি ফেলে চলে যায় ট্রেনের ইঞ্জিন

আপডেট সময় : ০৩:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪