নলডাঙ্গায় সদ্য যোগদানকৃত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৪৩০ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় সদ্য যোগদানকৃত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাটোরের নলডাঙ্গায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সুধী সমাজের সদস্যবৃন্দ।
সভায় নবযোগদানকৃত ইউএনও প্রিয়াংকা দাস তার বক্তব্যে বলেন, আপনাদের যার যার সমস্যা সেটা তুলে ধরেন আমি আপনাদের সমস্যা নিজেই দেখবো। জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়েই আমি এ দায়িত্বে এসেছি। সুশাসন, স্বচ্ছতা এবং জনগণের কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় নলডাঙ্গাকে একটি উন্নত, পরিচ্ছন্ন ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
সভায় বিভিন্ন ব্যক্তি স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন এবং ইউএনওকে স্বাগত জানান। উপস্থিত সকলে আশা প্রকাশ করেন, নতুন ইউএনওর নেতৃত্বে নলডাঙ্গা নতুন দিগন্তে এগিয়ে যাবে।




















