সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় রেল ব্রীজের ওপর ট্রেনে কা/টা পড়ে এক কিশোরের মৃ-ত্যু
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৩:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ২০০৪ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় রেল ব্রীজের ওপর ট্রেনে কা/টা পড়ে এক কিশোরের মৃ-ত্যু
নাটোরের নলডাঙ্গায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নোমান মৃধা নামে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে নলডাঙ্গা রেলওয়ে ব্রীজের ওপর এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নোমান মৃধা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাবলু মৃধার ছেলে।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম হোসেন ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬ টার দিকে নোমান মৃধা নলডাঙ্গা রেল ব্রীজের ওপর দিয়ে পায়ে হেটে পাড় হচ্ছিল। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন ও সান্তাহার রেলওয়ে থানায় এবং নলডাঙ্গা ফার্য়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।




















