ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় এক রাতে ৬ ট্রান্সফরমার চুরি, দুশ্চিন্তায় কৃষক ছেলের লাশ দেখে শেষ বিদায়—রাজশাহী কারাগারে মানবিকতার দৃষ্টান্ত মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ১,২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার রাজশাহী নগরীতে জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম জোরদার রাজশাহীতে দুই রাতে ৬৫ গভীর নলকূপের মিটার-ট্রান্সফরমার চুরি, কৃষকদের কাছে চাঁদা দাবি ১৩ বছর ধরে ঝুপড়ি ঘরে ৪ সন্তান নিয়ে মানবেতর জীবন বন্যা খাতুনের ৫০০ টাকার বিরোধে বৃদ্ধা খুন, যুবক গ্রেপ্তার

নলডাঙ্গায় ডাকাতির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৬

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ৩৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় ডাকাতির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৬

নাটোরের নলডাঙ্গায় ডাকাতি হওয়া একটি ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করাসহ ডাকাতির অভিযোগে নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ জেলার মান্দা থানার আবিদ্য গ্রামের নাসিরুদ্দিন প্রামানিকের ছেলে মোঃ শান্ত ইসলাম (২৪), একই জেলার একই থানার চক-বালু গ্রামের গয়েশ উদ্দিনের ছেলে মোঃ রাকিবুল হাসান (২৩), রানীনগর উপজেলার বিসিয়া গ্রামের ইউসুফ সর্দারের ছেলে মোঃ নাঈম সরদার (২৪), বদলগাছি থানার কলার পালশা মধ্যপাড়া গ্রামের আব্দুল মন্ডলের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৪২), বদলগাছি থানার বিলাসবাড়িএলাকার মৃত আলম হোসেনের মেয়ে মোছাঃ নিশা খাতুন (২২), এবং নওগাঁ সদরের আরজি নওগাঁ মহল্লার মৃত আহাদ আলীর ছেলে মোঃ হারুনুর রশিদ (৫২)।

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান এজাহারের বরাৎ দিয়ে জানান, নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকার মৃত হাফিজ উল্লাহর ছেলে আব্দুস সোবাহান (৪৫) প্রতিদিনের মত গত ২৪ নভেম্বর রাত দুইটার দিকে নাটোর শহরের একতার মোড়ে যাত্রী বহনের জন্য অবস্থানকালে অজ্ঞাতনামা ৫ জন পুরুষ এবং ১ জন মহিলা যাত্রী নওগাঁ জেলার আত্রাই যাওয়ার কথা বলে তার অটোরিক্সা রিজার্ভ করে। যাত্রী নিয়ে নওগাঁ জেলার আত্রাই এলাকায় যাওয়ার জন্য রওনা করে আব্দুস সোবাহান। পরবর্তীতে রাত আড়াইটার দিকে নলডাঙ্গা হতে আত্রাইগামী মহাসড়কের বীরকুৎসা (দুর্লভপুর) ১ম ব্রীজের উপর পৌঁছামাত্র যাত্রীবেশে ডাকাতরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে আব্দুস সোবাহানকে কুপিয়ে জখম করে ফেলে দেয়। পরে আসামীরা সোবহানের ব্যক্তিগত মোবাইল, টাকাসহ ব্যাটারী চালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় সোবাহান নাটোরে ফিরে এসে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে ১৮ ডিসেম্বর ডাকাতির শিকার আব্দুস সোবহান বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার মূল রহস্য উদঘাটন করে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতাদলের সদস্যদের সনাক্ত করে বগুড়া এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করে। এসময় ডাকাতি হওয়া ব্যাটারী চালিত অটোরিকশাটি উদ্ধার করে। নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় ডাকাতির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০২:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪