ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চাল-পানি খেয়ে ৮ ধানকাটা শ্রমিক হাসপাতালে ভর্তি, খাবারে বিষক্রিয়ার সন্দেহ এনবিআর-আত্মা প্রাক-বাজেট বৈঠক: তামাক কর বাড়ালে রাজস্ব বাড়বে, কমবে অকাল মৃত্যু ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান রামেকে রোগীর মৃত্যুর পর নার্স ও পুলিশ কনস্টেবলের হাতাহাতি মৃত্যুর চার বছর পর বিস্ফোরক মামলায় আসামি তরুণ, রাজশাহীতে তোলপাড় লালপুরে মাদক সেবনকালে আটক দুইজন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর নাটোরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

নলডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’ উদ্বোধন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’ উদ্বোধন

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ২৫টি স্টলে দিনব্যাপী আয়োজন

নাটোরের নলডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১০টায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভা, স্বাগত বক্তব্য এবং অতিথিদের মতামত উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ২৫টি স্টল অংশ নেয়, যেখানে পশুপালন, পোলট্রি, দুগ্ধ উৎপাদন, খামার প্রযুক্তি ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে নানা তথ্য ও উদ্ভাবন তুলে ধরা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কিষোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, নলডাঙ্গা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শারমিন আক্তার, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, এলএফএ মেহেদী হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’ উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫