ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রিন ভ্যালি পার্কে বিদেশি পর্যটকের সঙ্গে অশালীন আচরণ, জড়িতদের শাস্তির দাবি লালপুরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লালপুরে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নারীর মৃত্যু, স্বামী আহত উপকূলজুড়ে রহস্যময় আলোর ঝলক, কক্সবাজার থেকে মনপুরা পর্যন্ত চাঞ্চল্য বিএনপির জন্য যারা নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবে দল: দুলু শারীরিক সীমাবদ্ধতা নয়, মনোবলই শক্তি-আশির উদ্দিনের জীবনসংগ্রাম বিএডিসির বীজে একই খেতে তিন রকম ধান, বিপাকে রাজশাহীর কৃষক পুঠিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩ টিনশেড বাড়িসহ ৭ ছাগল নাতির ছোড়া হাঁসুয়া দাদির পেটে বিদ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

দুলু পত্মীর গাড়ীবহরে হামলার ঘটনায় সাবেক এমপি শিমুলসহ ৭৩ জনের নামে মামলা

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুলু পত্মীর গাড়ীবহরে হামলার ঘটনায় সাবেক এমপি শিমুলসহ ৭৩ জনের নামে মামলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির গাড়ীবহরে হামলা ঘটনায় নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ আওয়ামী লীগের ৭৩ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালে নির্বাচনী প্রচারনার সময় নাটোরের নলডাঙ্গায় সাবিনা ইয়াসমিন ছবির গাড়ীবহরে এই হামলার ঘটনা ঘটে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আব্দুর রহিম শেখ নামে এক বিএনপি কর্মী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি মাহবুর রহমান। এজাহারে অন্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা যায় , ২০১৮ সালের ১৯ ডিসেম্বর বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী ও নির্বাচনের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি পথ সভা করা উদ্দ্যেশ্যে গাড়ীবহর নিয়ে যাওয়ার সময় নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী এলাকায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং শরিফুল ইসলাম রমজানের হুকুমে আসামীরা গাড়ীবহরে হামলা চালায়। এসময় দুলুর স্ত্রীর সাবিনা ইয়াসমিন ছবির হাতে লোহার রড,হাতুড়ি ও দেশিও অস্ত্র দিয়ে আঘাত করলে দুলুর স্ত্রী ছবির ডান ভেঙ্গে গুরুতর আহত হন। সেই সাথে ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান বলেন, ২০১৮ সালের একটি ঘটনায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ ৭৩ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুলু পত্মীর গাড়ীবহরে হামলার ঘটনায় সাবেক এমপি শিমুলসহ ৭৩ জনের নামে মামলা

আপডেট সময় : ০১:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪