ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

দিনাজপুরে কবর থেকে কঙ্কাল চুরি মামলার পাঁচ আসামী রিমান্ডে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট থানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে কবর থেকে কঙ্কাল চুরি মামলার পাঁচ আসামী রিমান্ডে!

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরে কবর থেকে কঙ্কাল চুরি মামলার পাঁচ আসামী রিমান্ডে! দিনাজপুরের ঘোড়াঘাট এবং বীরগঞ্জ উপজেলার বিভিন্ন কবর থেকে মৃত্যু ব্যক্তির কঙ্কাল এবং হাড়গোড় চুরির ঘটনায় গ্রেপ্তার ৫ আসামীকে রিমান্ডে নিয়েছে ঘোড়াঘাট থানা পুলিশ। গত ২ সেপ্টেম্বর পুলিশ আসামীদের ৫ দিনের রিমান্ডের আবেদন করলে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে থাকা আসামীরা হলো- শেরপুর জেলার নকলা থানার আদর্শগ্রাম-টাংগাইলাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে লালচান (৩০), বাবর হোসেনের ছেলে আব্দুস সোবাহান সফু (২৮), মৃত ওসমান গণির ছেলে সিরাজুল ইসলাম (২৭), মৃত ছাবেদ আলীর ছেলে ফরিদ শেখ (২৪) এবং ময়মনসিংহ সদর থানার অষ্টাধর গ্রামের তাজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন বাবু (২৫)।

এরআগে একাধিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় গত ২৫ আগষ্ট বীরগঞ্জ এবং এর একদিন পর গত ২৬ আগষ্ট ঘোড়াঘাট থানায় স্থানীয়রা বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। গত ২৭ আগষ্ট বীরগঞ্জ উপজেলায় কবর থেকে কঙ্কাল চুরির অপরাধে ৫ জনকে আটক করে পুলিশ। পরে বীরগঞ্জ থানার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখায় থানা পুলিশ। পরেদিন ২৮ আগষ্ট গ্রেপ্তার আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবাববন্দী প্রদান করেন।

সে সময় দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ জানান, চুরি করা এসব কঙ্কাল আসামীরা রংপুর ও ঢাকার বিভিন্ন জায়গায় ৬ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। তারা আন্তঃ বিভাগীয় কঙ্কাল চোর চক্রের সদস্য। দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কবরস্থান থেকে তারা তারা মৃত্যু মানুষের কঙ্কাল এবং হাড়গোড় চুরি করতো। এদিকে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় ঘোড়াঘাট হওয়ায় মামলায় গত ২৯ আগষ্ট ওই ৫ আসামীকে আদালতের মাধ্যমে পুনঃরায় গ্রেপ্তার দেখায় পুলিশ। ঘোড়াঘাট থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মীর ফেরদৌস আলম আসামীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, একদিনের রিমান্ড শেষে পাঁচ আসামীকে রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামীদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেসব পর্যালোচনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুরে কবর থেকে কঙ্কাল চুরি মামলার পাঁচ আসামী রিমান্ডে!

আপডেট সময় : ০৪:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩