থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুর আজীবন রক্ত দানের দায়িত্ব গ্রহন
- আপডেট সময় : ০১:১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২ ২৮৩ বার পড়া হয়েছে

থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুর আজীবন রক্ত দানের দায়িত্ব গ্রহন
নাটোর প্রতিনিধিঃ
থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুর আজীবন রক্ত দানের দায়িত্ব গ্রহন। নাটোরের গুরুদাসপুরে থ্যালাসেমিয়া আক্রান্ত হত দরিদ্র পরিবারের শিবা ও আলিফ নামে দুই শিশুর আজীবন রক্তের দায়িত্ব নিয়েছে গুরুদাসপুর উপজেলা শাখা “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন”।
এছাড়া ওই দুই শিশুকে আর্থিক সহযোগিতা ও শুকনো খাবার তুলে দেওয়া দিয়েছে সংগঠনটি। শুক্রবার সকালে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে ওই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল, গুরুদাসপুর থানার মোঃ আব্দুল মতিন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের গুরুদাসপুর উপজেলা শাখা’র সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান সজিব, সহ-সভাপতি ছাবলুর রহমান প্রমুখ।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ জানান, মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার এই স্লোগানে “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” সামাজিক কার্যক্রম করে যাচ্ছে দীর্ঘদিন যাবত। সংগঠনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি, নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার, গুরুদাসপুর উপজেলা শাখা’র উপদেষ্টা মোঃ তমাল হোসেন, শাহরিয়ার রাকিব ও নাটোর জেলার সভাপতি রোকন এর নির্দেশনায় আমরা মানবিক কার্যক্রম শুরু করেছি। তারই ধারাবাহিকতায় সংগঠনের প্রতিটি সদস্য গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকার অসহায় হত দরিদ্র কৃষকের দুই শিশু, শিবা ও আলিফকে আজীবন রক্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে । “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” গুরুদাসপুর উপজেলা শাখার এই কার্যক্রম অব্যাহত থাকবে।




















