ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ

তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িতে হামলা, মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ২০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িতে হামলা, মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীর তানোরের গুড়ইল কৃষ্ণপুর এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা জানান, গত ১৭ জানুয়ারি গভীর রাতে তানোরের পাঁচন্দর ইউনিয়নের গুড়ইল কৃষ্ণপুর সাঁওতালপাড়ায় হামলার ঘটনা ঘটে। এতে মোসারুল হক দুখু, মিজান সরকার, বাবুল মৃধা, মো. নাজমুল, মো. জুলফর, মো. বিপ্লব, শরিফুল ইসলাম ভুলু ও মো. ভাষানের বিরুদ্ধে মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

সাঁওতাল সম্প্রদায়ের প্রায় ৪০টি পরিবার গত ৪৭ বছর ধরে ওই এলাকায় বসবাস করছে। ভূমিদস্যুদের চক্রান্তের কারণে তারা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। এলাকাটি একসময় হিন্দু জমিদারের সম্পত্তি ছিল এবং এটি ভেস্টেড প্রপার্টি হিসেবে চিহ্নিত। আদালতে আদিবাসীদের পক্ষে দুটি রায় থাকা সত্ত্বেও, হামলাকারীরা সীমানা খুঁটি তুলে ফেলেছেন এবং গভীর রাতে রিপন মুর্মুর বাড়িতে অগ্নিসংযোগ করেন।

বক্তারা অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসন ভুক্তভোগীদের সহায়তা করছে না। হামলাকারীরা শিশু-কিশোর ও শিক্ষার্থীদের অপহরণের হুমকি দিচ্ছে, ফলে তারা স্কুল-কলেজে যেতে পারছে না। নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা রিপন মুর্মু। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, আদিবাসী নেতা শিবলাল মুর্মু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িতে হামলা, মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫