ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

ঝিনাইগাতীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা: বসতঘর ভাঙচুর ও লুটপাট, আহত ৫

শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৫২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা: বসতঘর ভাঙচুর ও লুটপাট, আহত ৫

শেরপুরের ঝিনাইগাতীতে ধানশাইল ইউনিয়নের ছোট মালিঝিকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ সময় বসতবাড়ি ভাঙচুর, স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়, বাদী সাইফুল ইসলাম ও একই গ্রামের সহিজল গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিষয়ে আদালতে দায়ের করা ১৪৪ ধারার মামলায় সম্প্রতি রায় বাদীপক্ষের অনুকূলে আসে। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে নিজেদের বাড়িতে ঘর নির্মাণের জন্য মাটি কাটার সময় বিবাদীপক্ষের প্রায় ২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে হামলা চালায়।

হামলায় বাদীর বড় ভাইসহ পরিবারের একাধিক সদস্যকে মারধর করা হয়। বাধা দিতে গেলে বাদী সাইফুল ইসলামকেও পিটিয়ে আহত করা হয়। এতে বাদীর চাচা, মা, বোনসহ অন্তত পাঁচজন আহত হন। অভিযোগে বলা হয়, বিবাদীপক্ষের একজন লোহার শাবল দিয়ে বাদীর চাচাকে আঘাত করে গুরুতর জখম করে এবং আরেকজন ধারালো দা দিয়ে বাদীর এক আত্মীয়কে কোপায়। বাদীর মায়ের হাতেও আঘাত লাগে।

হামলার এক পর্যায়ে বাদীর বোনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি বসতঘর ভাঙচুর করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা, আসবাবপত্র, টেলিভিশন, ধান ও চালসহ আনুমানিক ১ লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহতদের মধ্যে বাদীসহ পরিবারের কয়েকজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত দুইজনকে শেরপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলার পর বিবাদীপক্ষ চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

এদিকে বিবাদীপক্ষও ঝিনাইগাতী থানায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা: বসতঘর ভাঙচুর ও লুটপাট, আহত ৫

আপডেট সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫