ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার লালপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে নতুনভাবে সাজানো হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার

লালপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

Lalpur madok news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের লালপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রেজাউল করিম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামের পেয়ারদার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেজাউল করিম উপজেলার হাঁসবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী ওরফে সেকেন কসাইয়ের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লাওপুর থানা পুলিশ জানতে পারে উপজেলার মোহরকয়া গ্রামের পেয়ারদার মোড় এলাকায় রেজাউল করিম নামে এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান খোন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে ৬টা ৪৫ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রেজাউল করিমকে ৪৫ পিস ইয়াবা (ওজন ৪ দশমিক ৫ গ্রাম)সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রেজাউল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার (১৩ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬