ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব

রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১০:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Rajshahi court news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস

রাজশাহীর তানোরে মাহালীপাড়া সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ধর্মযাজক প্রদীপ গ্রেগরীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রোববার (১২ জুলাই) বিকেলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক শরনিম আকতার আসামির উপস্থিতিতে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামিপক্ষ। অন্যদিকে, বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষ রায়ে হতাশা প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর সকালে খ্রিস্টান সম্প্রদায়ের ওই কিশোরী বাড়ির পাশ থেকে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। পরদিন তাঁর বড় ভাই তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি জানতে পারেন, তাঁর বোনকে স্থানীয় গির্জায় রাখা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানাজানি হওয়ার পর গির্জার তৎকালীন ফাদার প্রদীপ গ্রেগরীকে দায়িত্ব থেকে অপসারণ করা হলেও কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। পরবর্তীতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গির্জা থেকে কিশোরীকে উদ্ধার করেন। এরপর তাঁর বক্তব্যের ভিত্তিতে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর রাতে বড় ভাই বাদী হয়ে তানোর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলায় ফাদার প্রদীপ গ্রেগরীকে একমাত্র আসামি করা হয়।

রায়ের পর মামলার বাদী বলেন, মামলার গুরুত্বপূর্ণ কিছু নথি যথাযথভাবে আদালতে উপস্থাপন করা সম্ভব হয়নি। এ কারণে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসাদ বেগম মিতালী বলেন, রায়ের প্রত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর আদালতের পর্যবেক্ষণ পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাদীপক্ষের আইনজীবী মুন্না সাহা বলেন, শুরু থেকেই মামলাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা ছিল। রায়ে তারা সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

অন্যদিকে খালাসপ্রাপ্ত প্রদীপ গ্রেগরী আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ ছয় বছর ধরে তিনি মানসিক ও সামাজিকভাবে কষ্টের মধ্যে ছিলেন। আদালতের এ রায়ের মাধ্যমে তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করেন।

আসামিপক্ষের আইনজীবী আবুল কাসেম বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় অভিযোগ প্রমাণিত হয়নি। আদালত সেই বিবেচনায় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস

আপডেট সময় : ১০:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬