ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন

জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঝুঁপড়িতে থাকা সেই বৃদ্ধাকে নতুন ঘর উপহার দিল জামায়াতে ইসলামী

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঝুঁপড়িতে থাকা সেই বৃদ্ধাকে নতুন ঘর উপহার দিল জামায়াতে ইসলামী

পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়া পাড়া এলাকার ষাটোর্ধ্ব বৃদ্ধা সুফিয়া খাতুন। মেয়ে আর তিন নাতি নাতনী নিয়ে বসবাস করতেন ভাঙ্গা এক ঝুঁপড়িতে। গেল বর্ষাতেও ঘরের প্লাস্টিক ও বাঁশের বাতা দিয়ে তৈরী ঘরের চাল দিয়ে পানি পড়তো বিছানায়। নাতি নাতনী ও মেয়েকে নিয়ে ঘুমাতেও পারতেন না তিনি। তিন বেলা খাবার জোটানো যেখানে তাদের কঠিন ছিল সেখানে টিনের ছাউনি দিয়ে ঘর করাতো তাদের কাছে সপ্নের মত। অন্যের বাসায় দিনমজুরের কাজ করেই চলতো তাদের সংসার। নানা কষ্টে দিনাতিপাত করা সেই বৃদ্ধার পাশে এবার দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখা। সংগঠনটির নিজস্ব অর্থায়নে দুই রুম বিশিষ্ট একটি টিন শেড ঘর উপহার দেয়া হয়েছে।

সম্প্রতি সেই ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করে বৃদ্ধাকে ঘর বুঝিয়ে দিয়েছেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অধ্যাপক ইকবাল হোসাইন।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ষাটোর্ধ্ব বৃদ্ধা সুফিয়া খাতুন বলেন, বয়সের ভারে তেমন কোনো কাজ করতে পারি না। মেয়ের আয় দিয়ে কোনভাবে চলে সংসার। ঘরের চাল দিয়ে পানি পড়তো। টাকার অভাবে মেরামত করতে পারিনি। কত বছর বয়সে তো খুব কষ্টে দিন কাটিয়েছে। তবে বর্তমানে যে ঘর উপহার পেয়েছি আল্লাহর রহমতে এখন শান্তিতে ঘুমাতে পারো। আমাকে যারা ঘর উপহার দিয়েছেন তাদের প্রতি দোয়া রইল। তারা যেন এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

বাংলাদেশ জামায়তে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা অধ্যাপক ইকবাল হোসেন বলেন, আমরা জানতে পারি এই এলাকায় একজন ষাটোর্ধ্ব চাচী অনেক কষ্টে দিনাতিপাত করেন। তাঁর বসবাসের একমাত্র ঘরটিও ভাঙ্গাচোরা। বৃষ্টির দিন ঘরের চাল দিয়ে পানি পড়তো। আমরা সংগঠনের পক্ষ থেকে তাঁর পাশে দাড়িয়েছি। তাদের নিজেদের অর্থায়নে একটি টিন শেড দুই রুম বিশিষ্ট ঘর উপহার দেয়া হয়েছে। আমরা আশা করি মেয়ে নাতি নাতনী নিয়ে তিনি ভালো ভাবে ঘুমাতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঝুঁপড়িতে থাকা সেই বৃদ্ধাকে নতুন ঘর উপহার দিল জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫