ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে সংবাদ প্রকাশে প্রশাসনে তোলপাড়, নিম্নমানের ইট সরানোর নির্দেশ রামেকে হামে ৩৭ শিশুর মৃত্যু, ২৭ জনই ছিল টিকাবঞ্চিত রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয় নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩০৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর

গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান, দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে বাগাতিপাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, নির্বাচন আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করা সম্ভব ছিল। সরকার ও নির্বাচন কমিশন ইচ্ছা করলে সে পরিবেশ নিশ্চিত করতে পারতো বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচনটা নিয়ে আমি কিছুটা শঙ্কিত। গত ১৭ বছরে যে ঘটনাগুলো মানুষকে শিক্ষা দিয়েছে, সেই চরিত্রই নতুনভাবে প্রকাশ পাচ্ছে বলে মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, অতীতে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে না দেওয়ার অভিযোগ ছিল। এখন যদি আবার কোনো পক্ষ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেয়, তাহলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।

দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বতন্ত্র এই প্রার্থী বলেন, নির্বাচন সঠিকভাবে না হলে দেশ সুদূরপ্রসারী ক্ষতির দিকে যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

মৌলবাদের উত্থান দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের রাজনৈতিক চিন্তা ও সাংগঠনিক কার্যক্রমে ভিন্নমত বা সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর

আপডেট সময় : ০৯:০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬