ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সোনালীর বাবাকে ইজিবাইক দিলেন ডিসি

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সোনালীর বাবাকে ইজিবাইক দিলেন ডিসি

জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ফেরদৌসি আক্তার সোনালীর বাবা ফারুক ইসলামকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক কিনে দিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফারুক ইসলামের হাতে ইজিবাইকের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৬ আগস্ট বাংলাদেশের একটি অনলাইন ‘আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে বিদেশে খেলতে যায়’ শীর্ষক শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ফুটবলার ফেরদৌসি আক্তার সোনালী ও তার বাবার সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়। প্রতিবেদনটি নজরে এলে জেলা প্রশাসক সাবেত আলী খোঁজ-খবর নিয়ে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

ফারুক ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রামে। গত ২৫ আগস্ট ফারুক ইসলামের বাড়ি পরিদর্শনে গিয়ে বিশেষ সুবিধাসম্পন্ন দৃষ্টিনন্দন পাকা ঘর এবং উপার্জনের জন্য ভ্যানের বদলে নতুন ইজিবাইক কিনে দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

নতুন ইজিবাইক পেয়ে উচ্ছ্বসিত ফারুক ইসলাম বলেছেন, “ভ্যান চালিয়ে যা উপার্জন হয়, তা দিয়েই আমার সংসার চলে। টানাপোড়নের মধ্যেও মেয়েকে ফুটবলার হতে সাপোর্ট দিয়েছি। মেয়ে এখন জাতীয় দলে খেললেও আমার পরিবারে স্বচ্ছলতা ফিরেনি। আমার পরিবারের অবস্থা তুলে ধরলে জেলা প্রশাসক আমার পাশে দাঁড়ান এবং আজকে একটি নতুন ইজিবাইক উপহার দেন।”

তিনি আরো বলেন, “ভ্যান চালিয়ে তেমন উপার্জন করা যায় না। রোদ-বৃষ্টিতে যাত্রী ওঠে না। নতুন ইজিবাইক পেয়েছি; আশা করি, এখন উপার্জন বাড়বে।”

জেলা প্রশাসক সাবেত আলী বলেছেন, “প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা সোনালী তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখছে। দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চেষ্টা করছে। আমরা দেখেছি, সোনালী দরিদ্রতা জয় করে এ পর্যন্ত এসেছে। তার বাবা ভ্যান চালিয়ে উপার্জন করে। তাদের বাড়িটিও জরাজীর্ণ। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। আজকে তার বাবাকে উপার্জনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নতুন ইজিবাইক উপহার দিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের টিনের জরাজীর্ণ ঘরটি সরিয়ে একটি পাকা ঘরও নির্মাণ করে দেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সোনালীর বাবাকে ইজিবাইক দিলেন ডিসি

আপডেট সময় : ০৩:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫