চারঘাটে মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২
- আপডেট সময় : ১১:১৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৬৫৯ বার পড়া হয়েছে

চারঘাটে মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২
রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী অভিযানে গিয়ে ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে। আহত কনস্টেবলের নাম আবু হানিফ। আহত পুলিশ কনস্টেবল আবু হানিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত। রোববার (১৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, পুলিশ সদস্য আবু হানিফকে রক্ষা করতে গেলে মো. সজিব নামের স্থানীয় আরেক ব্যক্তি আহত হয়েছেন। আবু হানিফ ও সজিবকে ছুরিকাঘাত করা হয়েছে। দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।
তিনি জানান, ডিবি পুলিশের একটি দল রাতে মাড়িয়া গ্রামে মাদবিরোধী অভিযানে গিয়েছিলেন। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। খবর পেয়ে থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাতেই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
রফিকুল আলম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা আরেকটি মামলা করা হয়েছে।




















