ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

গোদাগাড়ীতে জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ১০!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে জমিজমা বিরোধে দুইপক্ষের সংঘর্ষে নিহত ৩

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ১০!

নিজস্ব প্রতিবেদক:
গোদাগাড়ীতে জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ১০! রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষে আরও অন্তত ১০ জন। সোমবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের ইয়াজপুর গ্রামে এই সংঘর্ষে ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, গোদাগাড়ী উপজেলার বড়গাছি গ্রামের নাইমুল ইসলাম (৮০), তার ভাই মেহের আলী (৭০) এবং রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার সোহেল রানা (৪৫)। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে তিনজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে নাইমুল, মেহের ও সোহেলকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ইউনুস (২২), মো. আমু (২২), মো. রায়হান (৩৫), মো. মনিরুল (৪৫), মো. সোলেমান (৫০) ও রজব (৩১) বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তাদের শরীরে জখম ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বেলা ১১ টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। যাদের মধ্যে ১০ জন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে সংঘর্ষের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। নিহতদের ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ১০!

আপডেট সময় : ০২:০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩