সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগাতিপাড়ায় জিয়া পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০২:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগাতিপাড়ায় জিয়া পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
নাটোরের বাগাতিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়া পরিষদের উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদের বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা সভাপতি অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল হাসান স্বপন, সহ-সভাপতি আফসার-বিন-সাইদ, সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম চঞ্চল, সোনালী ব্যাংক জেলা শাখার সভাপতি নূর উদ্দিন জাহাঙ্গীর সেলিম, উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রধান শিক্ষক সাজেদুর রহমান প্রমুখ।



















